সিলেটে হামের আতঙ্ক বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১১ অক্টোবর পর্যন্ত বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯০। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫ জন। হাসপাতালে সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রয়েছেন আরও ৫১৫ জন।
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৮